ডিসি সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

দক্ষ কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৩:৪৪আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:৫২

ডিসি সম্মেলন ২০১৬

চারদিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) চলমান সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে। দুপুরে সম্মেলনে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামসুন নাহার। সম্মেলনে তিনি ছয়টি বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, প্রথমত, দেশের অর্থনীতিতে অভিবাসন খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতকে ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয়ত, অভিবাসন ব্যবস্থাপনায় তথ্য-প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে অধিকাংশ কার্যক্রম ডিজিটাইজ করা হয়েছে। তৃতীয়ত, বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে। চতুর্থত, দেশের ৩৩৯টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর আওতায় অভিবাসন ব্যয় কমানো এবং বৈধ রিক্রটিং এজেন্সি সমূহের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বিদেশে যেতে ইচ্ছুক ও বিদেশে অবস্থানরত শ্রমিকদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। বিদেশ ফেরত শ্রমিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এসব বিষয়ের মধ্যে যেগুলো ডিসিদের আওতায় পড়ে তা সেসব বিষয় তরান্বিত করার অনুরোধ করেছেন তিনি।

/এসআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম