ডিসি সম্মেলনে মজিবুল হক চুন্ন

৩৮ কাজ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হিসেবে চিহ্নিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৪:৫০আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:৫১

মজিবুল হক চুন্ন

সচিবালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্ন। তিনি ডিসিদের সঙ্গে শ্রম আদালত প্রতিষ্ঠা, শিশুশ্রম নিয়ে কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট-রংপুর-বরিশাল এই তিনটি বিভাগে তিনটি শ্রম আদালত স্থাপনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিভাগে শ্রম আদালতে ছিল না। শ্রম আদালত প্রতিষ্ঠার ব্যাপারে ডিসিদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বিভাগে শ্রম আদালত নেই সেগুলো পর্যায়েক্রমে তা প্রতিষ্ঠা করা হবে।

তিনি শিশুশ্রম নিয়েও কথা বলেছেন। সম্মেলনে তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নীতিমালা প্রনয়ণ করা হয়েছে। ৩৮ ধরনের কাজকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের কাজে যেন শিশুরা না করে এবং কোনও নিয়োগকর্তা যেন এসব কাজে শিশুদের নিয়োগ করতে না পারে সেটি ডিসিদের দেখভাল করতে বলা হয়েছে।

এছাড়া, ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর আলোকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে শিশুশ্রম নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে ডিসিদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে ২০০৬ সালে শ্রমিক কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক দুর্ঘটনায় নিহত ও দুরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তা এবং সন্তান সম্ভাবা নারী শ্রমিকদের অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিসিদের অবহিত করা হয়েছে। এ ধরনের শ্রমিকরা যাতে তহবিল থেকে সাহায্য নিতে পারে সেজন্য সর্বাত্মক সহায়তা দিতে ডিসিদের অনুরোধ জানানো হয়েছে। কেউ যাতে ভোগান্তিতে না পড়ে, সাহায্য পেতে সময় ক্ষেপণ না হয়ে সেদিকে ডিসিদের নজর রাখতে বলেছেন তিনি।

/এসআই/এসটি/       

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম