খতিবদের কাছে চিঠি দিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ০৫:০৮আপডেট : ২৮ জুলাই ২০১৬, ০৫:১১

ফরীদ উদ্দীন মাসঊদ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে সারাদেশের মসজিদের ইমাম ও খতিবদের কাছে চিঠি দিয়েছেন শোলাকিয়ার ঈদগাহের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ। এ চিঠির মাধ্যমে  তিনি  ইমাম ও খতিবদের জঙ্গিবাদ নির্মূলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে এবং  মুসল্লিদের নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করতে আহ্বান জানিয়েছেন। এছাড়া, চিঠিতে ফরীদ উদ্দীন মাসঊদ সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা করতেও অনুরোধ করেছেন।
বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য চিঠিটি হুবহু তুলে ধরা হলো:
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম,

সমাজ সচেতনতায় দেশকে এগিয়ে নিতে এবং ইসলামের মৌলিক সড়কে সাধারণ মানুষকে পরিচালনার ক্ষেত্রে একজন ইমাম ও খতিব হিসেবে আপনার ভূমিকা প্রশংসনীয়। বিদ্যমান এই সঙকটময় সময়েও দেশের মানুষের দরদি অভিভাবক আপনি। সমাজের সাধারণ মানুষ সব সংকটে আপনার মূল্যবান আলোচনার ওপর আস্থাশীল। 


মাননীয় ইমাম ও খতিব,

নিশ্চয় আপনি লক্ষ করেছেন, বিশ্বজুড়ে যে সন্ত্রাস ও জঙ্গিবাদের দাবানল শুরু হয়েছে তাতে পুড়ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও। ইসলাম শান্তি—এতে জঙ্গিবাদের কোনও স্থান নেই। সম্প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী একলাখ আলেম, মুফতির দস্তখত সংবলিত মানবকল্যাণে শান্তির ফতোয়া প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা। এ ফতোয়া প্রকাশের ক্ষেত্রে যে মৌলিক বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা হলো:  
এক. ইসলামের প্রকৃতরূপ তুলে ধরতে হবে অর্থাৎ উগ্রতা নয় সহিষ্ণুতা, শত্রুতা নয় ভালোবাসা, হিংসা নয় সহমর্মিতা, প্রতিশোধপরায়ণতা নয় ক্ষমাশীলতা এবং বিদ্বেষ নয় সহৃদয়তা।
দুই. যারা এখনও উগ্রবাদীদের প্রচারণায় বিভ্রান্ত হননি তাদের রক্ষা করা।
তিন. বিভ্রান্তির শিকার তরুণদের সে পথ থেকে ফিরিয়ে আনা।
চার. মাদ্রাসা, মসজিদ  উলামায়ে কেরাম যে জঙ্গি বা সন্ত্রাসী নয় তা স্পষ্ট করা।

পাঁচ. সাধারণ মানুষের হৃদয়ে ইসলামের পরিভাষাগুলোকে যথার্থ মর্যাদায় অধিষ্ঠিত করা। 

আল্লাহর মেহেরবানি বাংলাদেশসহ সারা পৃথিবীতেই ফতোয়াটি আবেদন সৃষ্টি করতে পেরেছে। আমেরিকার কংগ্রেস, হাউস অব কমন্স লন্ডন, বাংলাদেশ পার্লামেন্টসহ সংবাদটি প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ায় সাড়া জাগাতে সক্ষম হয়েছে। আজ সন্ত্রাসের বিরুদ্ধে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, এ ক্ষেত্রেও ফতোয়াটির ভূমিকা অনস্বীকার্য। 

মূলত সর্বক্ষেত্রে আলেমদেরই সবার আগে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসা উচিত। কারণ আলেমরাই রাসুলের উত্তরাধিকারী। 

সম্মানিত ইমাম ও খতিব,

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে বাংলাদেশ জমিয়তুল উলামা ২৯ জুলাই ২০১৬ শুক্রবার জঙ্গিবাদবিরোধী দিবস ঘোষণা করেছে। আশা করি আপনি জমিয়তঘোষিত এই কর্মসূচি পালনে এগিয়ে আসবেন।  


২৯ জুলাই জঙ্গিবাদবিরোধী দিবসের কর্মসূচি
এক. জঙ্গিবাদ নির্মূলের জন্য আল্লাহর কাছে মুক্তি চেয়ে দুয়া করার আহ্বান।
দুই. শিক্ষার্থী ও মুসল্লিদের নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা।
তিন. সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী আলোচনাসভা করা।
চার. জঙ্গিবাদবিরোধী লিফলেট বিতরণ। 

সম্মানিত ইমাম ও খতিব,

আমরা সুন্দর ও নিরাপদ একটা দেশ চাই। আল্লাহর অফুরান রহমত সবুজ এই বাংলার জমিনকে সব ধরনের আক্রমণ থেকে রক্ষা করতে আলেমসমাজের ভূমিকা অনস্বীকার্য। তাই আসুন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই।   

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম