জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দায়িত্ব পেলেন তৌফিক ইলাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৪:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৪:২১

প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বুধবার (২৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে মন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বীর বিক্রম খেতাবধারী ড. তৌফিক-ই-ইলাহীকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছয় মাসের জন্য জাতিসংঘে ওই দায়িত্ব দিয়েছে। যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়।
ড. তৌফিক-ই-ইলাহী ১৯৪৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর ১৯৭১ সালে তিনি তখনকার মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে তিনি সশস্ত্র যুদ্ধে নামেন। যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে।
মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই ইলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেন। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও তাকে একই পদে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন:

 হুজির ৫ হাজার জিহাদি বই জব্দ

গাজীপুর বারে হামলা মামলা: ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ২

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম