রাজধানীর সবুজবাগে ছয় বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিপীড়ককে আটক করা হয়েছে বলে জানান সবুজবাগ থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান।
শিশুটির মা বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার বিকাল ৫টার দিকে শিশুটি খেলা করার জন্যে ছাদে ওঠে। নিচে নামার পর তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। শিশুটি হাঁটতে পারছিল না। এসময় স্থানীয় কিশোর রিফাতকে (১৫) বাড়ির সামনে থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় বলে জানান পরিবারের সদস্যরা।
শিশুটিকে এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে, পুলিশের সহায়তায় ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস বিভাগে ভর্তি করা হয়।
পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছেলেটিকে আটক করে। রিফাত বর্তমানে পুলিশি হেফাজতে আছে।
/এআইবি/এইচকে/
আরও পড়ুন: এটা যুদ্ধ, এ যুদ্ধে জিততে হবে








