জঙ্গি ও সন্ত্রাস দমনে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৫:৩৫আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৫:৩৯

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে যেকোনও ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। একই সঙ্গে দেশটি দুদেশের মধ্যে সন্ত্রাস ও জঙ্গি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরে রবিবার সচিবায়লয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের আমন্ত্রণে পুলিশের মহাপরিদর্শকসহ মোট ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে।ওই সফরে প্রশাসনের কয়েকটি বিভাগীয় বৈঠক হয়েছে, যা ফলপ্রসূ হয়েছে।

বৈঠকে ভারত যেকোনও সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গি দমনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদী জানিয়েছেন,শেখ হাসিনা জঙ্গি দমনে যা করেছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সেও নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। সব মিলিয়ে ভারত সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশাসনের বৈঠকগুলোতে আলোচনা হয়েছে, সীমান্ত হত্যার বিষয়টি তুলে ধরা হলে তা শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

সব শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে করে। ওই বৈঠকে যৌথ ইশতেহার অনুযায়ী দুদেশের মাদক পাচার রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভারত সফরে দেশটি বিজিবির সক্ষমতা বাড়াতে সহায়তা, বাংলাদেশের সীমান্তের দুর্গম এলাকায় যাওয়ার জন্য ভারতের রাস্তা ব্যবহারের অনুমতি, বহির্গমন চুক্তি সংশোধনের পর দুই দেশের সন্ত্রাসী বিনিময়ের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, ভারত ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানিয়েছে দেশটি। বিশেষ করে বৃদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভিসা সহজ করা হবে।

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম