জাতীয় মজুরি ও উৎপাদনশীল কমিশনের চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৭:১৩আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৭:১৭

নজরুল ইসলাম খান ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীল কমিশন-২০১৫’-এর চেয়ারম্যান হলেন সাবেক সচিব নজরুল ইসলাম খান (এনআইখান)। সম্প্রতি সরকার তাকে ৬ মাসের জন্য এ পদে নিয়োগ দেয়। যোগদানের কাল থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞপনে ৩টি শর্তে এনআই খানকে কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। মেয়াদকালে তিনি মাসিক ৬০ হাজার টাকা সম্মানী ও সরকারি গাড়ি পাবেন। সরকার গাড়ি সরববরাহ করতে না ‍পারলে এ বাবদ অতিরিক্ত আরও ১০ হাজার টাকা পাবেন। তবে তিনি সরকারি বাড়ি পাবেন না। শর্তালোকে যেকোনও পক্ষের এক মাসের নোটিশে এ নিয়োগ বাতিল করা যাবে। ছয় মাসের জন্য নিয়োগ হলেও সরকার চাইলে এ মেয়ার বাড়াতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-১ এনআই খান সরকারের শিক্ষা সচিব হিসেবে গত বছর ৩০ নভেম্বর অবসরে যান। এরপর এ বছরের ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে নিয়োগ দেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর পর রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতনভাতা বাড়াতে গত বছরের নভেম্বরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীল কমিশন-২০১৫’ গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এ কমিশন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মজুরি নির্ধারণ করবে।

১৩টি ক্যাটাগরিতে ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীল কমিশন-২০১৫’-এ মোট সদস্য থাকবে ১৭ জন। এ কমিশনের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত সচিব বা ভারপ্রাপ্ত সচিব নিয়োগের কথা বলা হয়। এ ছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে, একজন অর্থনীতিবিদ, একজন হিসাব বিজ্ঞানী, তিনজন মালিকপক্ষের প্রতিনিধি, তিনজন শ্রমিকপক্ষের প্রতিনিধি, একজন ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিনিধি, একজন ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, একজন ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের অর্থ বিভাগের প্রতিনিধি, একজন ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিনিধি, একজন ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের পরিকল্পনা কমিশনের প্রতিনিধি, একজন ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের ন্যাশনাল প্রোডাক্টটিভিটি অর্গানাইজেশনের প্রতিনিধি, নিম্নতম মজুরি বোর্ডর চেয়ারম্যান এবং যুগ্ম সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (সদস্য সচিব) নিয়োগের কথা বলা হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম