‘ঐক্যবদ্ধ হলেই জঙ্গিরা দূরে পালাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ২২:৫৯আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২২:৫৯

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেছেন, জঙ্গিরা রাতের অন্ধকারে হামলা চালায়। কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হলে সেখানে তারা আসতে ভয় পায়। দেশের মানুষ ঐক্যবদ্ধ হলেই জঙ্গিরা ভয়ে দূরে পালাবে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়েই এ অশুভ শক্তিকে রুখে দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমুজ্জ্বল অসাম্প্রদায়িক বাংলাদেশকে রক্ষা করতে হবে।

সোমবার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার একমাস পূর্তিতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইকবাল আর্সলান বলেন, বাংলাদেশ পৃথিবীর অষ্টম সুখী জাতি হিসেবে নাম করেছে। দেশ উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি এবং জামায়াত আইএসের আদলে বাংলাদেশে এখন জঙ্গি হামলা করছে এবং উন্নয়ন ধারাকে ব্যাহত করার প্রয়াস চালাচ্ছে। কিন্তু আমরা এদের পরাভূত করবো।

কর্মসূচি আরও বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল প্রমুখ।

এ মানববন্ধন কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ নানা স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
/জেএ/এবি/

আরও পড়ুন
জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সক্ষম, প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে জাতিসংঘে যাচ্ছেন ফরীদ উদ্দীন মাসঊদ

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম