আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদের সভাপতিত্বে এক সভায় অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়।
সভা শেষে গণশিক্ষা সচিব সাংবাদিকদের বলেন, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের মতো শিক্ষা বোর্ডগুলো এ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করবে।
পরীক্ষার ক্ষেত্রে আটটি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড মন্ত্রণালয়কে সহযোগিতা করবে। খবর বাসস।
/এসটি/








