৫ আগস্ট জঙ্গিবাদের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৯:৪০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:৪৪

সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন জঙ্গি হামলার প্রতিবাদে ৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে হেফাজতের  নেতা-কর্মীরা বিক্ষোভ করবেন। বুধবার হেফাজতের পাঠানো এক  বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ ১৭ জন হেফাজত নেতার নাম বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নাগরিকদের নিজ নিজ সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার আহবান জানানোয় এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে হেফাজত। বিবৃতিতে বলা হয়, বর্তমান পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় বিষয় তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহবান আগে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করুন। তাহলেই ছাত্র-ছাত্রীরা আদর্শ ও নৈতিক গুণাবলী হবে এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বিবৃতিতে বলা হয়, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিককালে বিশ্বব্যাপী যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তাতে বিশ্ববাসী শঙ্কিত ও আতঙ্কিত। সারাবিশ্বেই সন্ত্রাসবাদ রাষ্ট্রযন্ত্রের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইহুদি-খ্রিস্টানদের সাম্রাজ্যবাদী ইসলামবিদ্বেষী গোষ্ঠী পরিচালিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতি-ধর্ম ও দলমত নির্বিশেষে সূদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

হেফাজত জানায়, ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান নেই। সার্বজনীন মানবতার ধর্ম হলো ইসলাম। এমন কোনও বিষয় নেই যেখানে কেউ প্রশ্ন তুলতে পারে। ওলামায়ে কেরাম অতীতেও হত্যা, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইসলামের সঙ্গে ঘৃণিত উগ্রবাদ তথা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনও সম্পর্ক নেই।

সরকারের জুমার খুতবা নিয়ন্ত্রণের প্রবণতার বিরুদ্ধে বিবৃতিতে বলা হয়, চলমান ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ইস্যুকে কেন্দ্র করে মসজিদ ও জুমার খুতবার ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে সরকার। কিন্তু, এদেশের ধর্মপ্রাণ জনতা ধর্মের ওপর কোনোরূপ নিয়ন্ত্রণ, নজরদারি কোনোভাবেই মেনে নিবে না। জুমার খুতবায় অপ্রয়োজনীয় নজরদারি না করে সবার আগে পাঠ্যসূচি সংশোধন করুন।

/সিএ/টিএন/

 আরও পড়ুন:

তার যোগদানে তো কোনও সমস্যা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের