তার যোগদানে তো কোনও সমস্যা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৬:৫২আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:৪৮

এসপি বাবুল আক্তারের কাজে যোগদানের ক্ষেত্রে কোনও সমস্যা দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩৮ দিন পর আজ বুধবার দুপুরে বাবুল আক্তারের পুলিশ সদর দফতরে স্বল্প সময়ের জন্য আসার ঘটনায় তিনি কাজে যোগদান করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বাংলা ট্রিবিউনের কাছে তিনি এ মন্তব্য করেন।

এসপি বাবুল আক্তার ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসপি বাবুল আক্তার যে আজ পুলিশ সদর দফতরে গিয়েছিলেন এটা আমার নলেজে আছে। তিনি যোগদান করেছেন কিনা জানি না তবে তার যোগদানে তো কোনও সমস্যা দেখছি না।’

পুলিশ সদর দফতরে গিয়ে আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাবুল আক্তার দেখা করলেও তার কাজে যোগদানের বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে দুর্বৃত্তরা হত্যা করার ঘটনায় বিষয়টি দেশজুড়ে আলোচিত হয়। এ ঘটনায় ২৪ জুন পুলিশ সদর দফতরে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। টানা ১৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে পরদিন তাকে বনশ্রীতে শ্বশুর মোশারফ হোসেনের বাসায় পৌঁছে দেওয়া হয়। এসময় কয়েকটি গণমাধ্যমে স্ত্রী হত্যায় জড়িত থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন আইজিপি মো. শহীদুল হক। দুয়েকটি গণমাধ্যমে তিনি পদত্যাগ করেছেন বলেও খবর প্রকাশ করা হয়। এরপর গত ২১ জুলাই আইজিপি জানান, ‘বাবুল আক্তার এখনও চাকরিতে বহাল আছেন।’

/এসআই/জেইউ/টিএন/

আরও পড়ুন: ৩৮ দিন পর পুলিশ সদর দফতরে এসপি বাবুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম