‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপনে নানা আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৬, ১৮:২৫আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৮:২৫

আন্তর্জাতিক আদিবাসী দিবস আগামী ৯ আগস্ট বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত আদিবাসী দিবস উদযাপিত হবে। বিশ্বের ৯০টি দেশের প্রায় ৪০ কোটির অধিক আদিবাসীর মতো বাংলাদেশে বসবাসকারী ৩০ লাখেরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এবারও জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপন করবে।
জানা গেছে, জাতিসংঘ ঘোষিত ২০১৬ সালের আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘আদিবাসীদের শিক্ষার অধিকার’। তবে বাংলাদেশ আদিবাসী ফোরাম এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’।
‘আদিবাসী ফোরাম’ জানায়, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম ৬ আগস্ট শনিবার ঢাকার হোটেল সুন্দরবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এর মাধ্যমে ২০১৬ সালের আদিবাসী দিবসের বিভিন্ন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এছাড়া, ৯ আগস্ট বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে রাজধানী ঢাকায় জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটির শুভ উদ্বোধন করবেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা শন্তু লারমা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৪ সালে রেজুলেশন ৪৯/২১৪ গ্রহণ করে ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে এবং তা পালনের জন্য সদস্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানায়। এরপর থেকে গত ২২ বছরে বৈশ্বিক পর্যায়ে অনেক সাফল্য অর্জিত হয়েছে। সর্বশেষ ২০১৪ সালে সাধারণ পরিষদের বিশ্ব আদিবাসী সম্মেলন আয়োজন এবং এ সম্মেলনে ঐতিহাসিক ‘আউটকাম ডকুমেন্ট’ গ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন: যে কারণে অলস পড়ে আছে ৬শ’ কোটি টাকা 

/এসআই/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম