‘তাজ মঞ্জিল’এর মালিকের স্ত্রী ও ছেলেসহ পাঁচজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৬:০২আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৬:০২

পুলিশের দায়িত্বে বাধা দেওয়া এবং তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’এর মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে দুই দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। রবিবার (৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম এ আদেশ দেন।কল্যাণপুরের তাজ মঞ্জিল

বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, তার সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন-এই পাঁচজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ওই বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় বাড়ির মালিকের  স্ত্রীসহ পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের কাজে বাধা দেওয়া এবং তথ্য গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়।

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম