হোস্ট কান্ট্রি খুঁজছে সিপিএ: নিরাপত্তাজনিত কারণে বাতিল হলো ঢাকা সম্মেলন

এমরান হোসাইন শেখ
০৭ আগস্ট ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৮:৪৬

সিপিএ চলতি ২০১৬ সালের সম্মেলন অনুষ্ঠানের জন্য আয়োজক দেশ খুঁজছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ)। এ বছর বাংলাদেশে সম্মেলন হওয়ার কথা থাকলেও জঙ্গি ও সন্ত্রাসী হামলার পর তা বাতিল করা হয়। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় সিপিএ’র ৬২তম এ সম্মেলন হওয়ার কথা ছিল।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সিপিএভুক্ত কয়েকটি দেশ নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারি করে। পরে সিপিএ নির্বাহী কমিটি বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত থেকে সরে যায়।
বাংলাদেশে সম্মেলন বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিপিএ-এর চেয়ারপারসন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। এ কারণে আমরা বাংলাদেশে এ বছর সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছি।

গত ৩ অগাস্ট সিপিএ-এর সদর দফতরকে বাংলাদেশে সম্মেলন না করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও জানান সিপিএ চেয়ারপারসন।

এর আগে  ঢাকায় সন্ত্রাসী হামলার পর সিপিএ সদর দফতর থেকে ঢাকায় সম্মেলন আয়োজন নিয়ে সংগঠনটির সেক্রেটারি জেনারেল আকবর খান জুলাই মাসে সংগঠনের চেয়ারপারসন শিরীন শারমিনকে বার্তা পাঠান।

সেখানে জানানো হয়, সিপিএভুক্ত নয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলের কিছু শাখা নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সেসব দেশের নাগরিকদের সতর্ক করেছে। যে কারণে সেসব দেশের আইন প্রণেতারা বাংলাদেশ সফরে আসবেন না।

অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বিআইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে।

এদিকে, বাংলাদেশে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্তটি বিষয়টি বাতিল হওয়ার পর ২০১৬ সম্মেলন নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবারের সম্মেলন আদৌ হবে কিনা—স্পিকার শিরীন শারমিন এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানি। বিষয়টি আয়োজক দেশ পাওয়ার ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন করে অন্য কোন দেশে সম্মেলন হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের সম্মেলনে সিপিএভুক্ত কয়েকটি সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা একটু বড় পরিসরে এ সম্মেলনটা করতে চাই। এজন্য আমরা হোস্ট কান্ট্রি খুঁজছি। আগ্রহী দেশ খুজতে সিপিএভুক্ত সব দেশকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৪ মাসের মধ্যে আগ্রহী কোন দেশ পাওয়া গেলে আমরা ২০১৬ সালের সম্মেলনটা করে ফেলব।

এর আগে গত ২০ জুলাই স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঢাকায় সিপিএ সম্মেলন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিকে হত্যার পর বিদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর ছয় দিনের মাথায় শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা হয়।

তারপর দুটি আন্তর্জাতিক সভা ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

 বাংলাদেশ ২০১৭ সালের সম্মেলনে অনুষ্ঠানের আগ্রহী উল্লেখ করে রবিবার শিরীন শারমিন আরও বলেন, আমরা তো এবারই সম্মেলন করার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে ২০১৭ সালের সম্মেলনটা বাংলাদেশে অনুষ্ঠানের বিষয়ে প্রস্তাব দিয়ে রেখেছি।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম