প্রথম ধাপে পদ্মা সেতুর দুটি স্প্যান পৌঁছাচ্ছে সন্ধ্যায়: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৬:০৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৬:১৬

ওবায়দুল কাদের পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারের প্রথম দফায় দুটি স্প্যান সোমবার সন্ধ্যায় মংলাবন্দর হয়ে মাওয়া সাইটে পৌঁছবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্প্যানগুলো পৌঁছানোর পর তা ল্যাবরেটরি পরীক্ষা শেষ করে আগামী ডিসেম্বরে পিলারের ওপর স্থাপন করা হবে। এটি চীনের বেইজিংয়ের তৈরি। সেখান থেকে জাহাজে করে বাংলাদেশে আনা হচ্ছে। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী  বলেন, প্রতিটি স্প্যানের ওজন ২ হাজার ৯০০ মেট্রিকটন। মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সুপার স্ট্রাকচারে মোট ৪১টি স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। যা ওয়ারেন্ট টাইপ স্টিল দিয়ে তৈরি।
সেতুমন্ত্রী বলেন, চীনের বেইজিংয়ের ফ্যাক্টরিতে ২০ থেকে ৮০ মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে প্রতিটি মেম্বার তৈরি করা হচ্ছে। এ রূপ ১২৯টি মেম্বার দিয়ে একটা স্প্যান তৈরি হয়। তিনি আরও বলেন, এ পর্যন্ত ২৬টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আজ জাজিরা প্রান্তে ভায়া ডাক্তের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী।

/এসআই/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম