তিন লাখ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৪:০২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৪:০৩

ইয়াবা উদ্ধার

তিন লাখ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট রাজধানী থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে রাজধানীর সবুজবাগ থানার কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।  

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হাফিজ রহমান বিসিবি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের এম সালাহউদ্দিন (৪৮) ও মো. খায়রুল আমিন (১৯) এবং কুমিল্লার মো. জাকির (২২)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম