জঙ্গি দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ২১:১২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২১:১৫

জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এপ্রিল, মে ও জুন মাসের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

পুলিশ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ আপনাদের সঙ্গে রয়েছে। তাদের সঙ্গে নিয়েই জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। এ দেশে জঙ্গিদের ঠাঁই হবে না। তাছাড়া জঙ্গিরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। এ কারণে তাদের মোকাবিলার জন্য পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে।

বন্ধুপ্রতীম বিভিন্ন দেশ আমাদের পাশে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে তারা আগ্রহী। এজন্য আমাদের দেশে অবস্থানরত উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ যে দেশপ্রেম, দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে তা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ভাবেও প্রশংসিত হয়েছে। গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি দমনের ঘটনায় পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে যেকোনও মূল্যে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতে হবে।

পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় দেশের সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম