আদালতে খালেদা, শুনানি চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১০:৩০আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১২:০০

খালেদা জিয়া

নাইকো দুর্নীতির মামলাসহ মোট ১২ মামলায় হাজিরা দিতে নিম্ন আদালতে পৌছেঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকাল ১০টার দিকে তিনি গুলশানের নিজ বাসা থেকে আদালতের দিকে রওনা দেন। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শুরু হয়ে গেছে।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান করছেন। আদালতে প্রবেশের আগে  আইনজীবী ও বিচারপ্রার্থীদের তল্লাশি করা হচ্ছে। এমনকি আইনজীবীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে।

মঙ্গলবার খালেদা জিয়ার অন্যতম প্রধান আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, নাইকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১২ মামলায় তিনি আদালতে হাজিরা দেবেন। এর মধ্যে নাইকো দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ-৯ নম্বর আদালতের বিচারক মো. আমিনুল ইসলামের আদালতে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার ঢাকার বিশেষ জজ-২ নম্বর আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।

এছাড়া ২০১৫ সালে হরতাল-অবরোধে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে ৮টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। একই থানায় অপর একটি নাশকতার মামলায় খালেদা জিয়া ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন সানাউল্লাহ মিয়া।

/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম