ছয় উপজেলার সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৬:২১আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৬:২১

নসরুল-হামিদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। এসব উপজেলার সব মানুষ বিদ্যুতের আওতায় এসেছেন।

এই ছয় উপজেলা হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট,  কুমিল্লার আদর্শ সদর,  নরসিংদীর পলাশ ও চট্টগ্রামের বোয়ালখালী।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামও উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের ৪৬৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন। 

তিনি আরও বলেন, শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা ছয় উপজেলার মোট গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৬৫০ জন। এতে সরকারের ব্যয় হয়েছে ৫৩৫ কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৭৬ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩৮০ কিলোওয়াট। আর ক্যাপটিভসহ মোট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫৬৫ মেগাওয়াট। আগামী নভেম্বরে বিদ্যুৎ সপ্তাহ পালন করা হবে। সেখানে আমরা ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উৎসব উদযাপন করবো।

হাজার মেগাওয়াট থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফসল বলে দাবি করেন তিনি।

/এসআই/এসএনএইচ/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম