পিস স্কুলের পর এবার দু’টি কলেজ বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৯:৪৫আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:৫১

ঢাকা শিক্ষা বোর্ড সারা দেশে পিস স্কুল বন্ধের পর এবার রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবস্থিত ‘পিসফুল কলেজ’ এবং নতুন বাজারে অবস্থিত ‘ঢাকা পিস কলেজ’ বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা আন্ত:শিক্ষাবোর্ড।
বৃহস্পতিবার শিক্ষাবোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে কলেজ দু’টির সকল কার্যক্রম বন্ধের আদেশ দেয়।
শিক্ষাবোর্ডের আদেশে বলা হয়েছে, রাজধানীর বি-৭৩, দক্ষিণ বনশ্রী, খিলগাঁওয়ে অবস্থিত পিসফুল কলেজ এবং গুলশান এলাকার ভাটারা থানার পাশে নতুন বাজারে অবস্থিত ঢাকা পিস কলেজের পাঠদান বাতিল করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে কলেজ দু’টি বন্ধের নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, কলেজ দু’টিতে মোট ২২৮ জন শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কলেজ দু’টি বন্ধ করা হলো।
উল্লেখ্য, জঙ্গিবাদে উৎসাহ দেওয়া, জাতীয় কারিকুলামের বাইরে পাঠদানসহ বেশ কয়েকটি অভিযোগে গত ২ আগস্ট সারা দেশে পিস স্কুল নামে সব স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
/আরএআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম