রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন লিটন (৩৬) ওরফে কুত্তা লিটন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলী থানার ওয়াসার সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা, ২৪ শিশি প্যাথেডিন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাত্তবর জানান, নিহত লিটনের বিরুদ্ধে ১টি অস্ত্র ও ৯টি মাদক মামলা রয়েছে। ভোররাতে তাকে গ্রেফতার করতে গেলে লিটনের সহযোগীরা র্যাবের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় র্যাবও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে লিটনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
ঝিনাইদহে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
/জেইউ/এআরএল/








