জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আরও ৭৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:৩৮

আরও কলেবর বাড়লো জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কেন্দ্রীয় কমিটিতে রবিবার নতুন করে আরও ৭৬ জনের নাম ঘোষণা করেছেন। দলটির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। 

কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন করে প্রেসিডিয়াম সদস্য হিসেবে ১ জন, ভাইস চেয়ারম্যান হিসেবে ২ জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ৬ জন, বিভাগীয় সম্পাদক হিসেবে ১২ জন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৫ জন, যুগ্ম বিভাগীয় সম্পাদক হিসেবে ৮ জন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে ৩২ জনের নাম রয়েছে।

এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ তথ্য জানান।

জাতীয় পার্টি

প্রেসিডিয়াম সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন মেজর (অব.) খালেদ আখতার (লালমনিরহাট), ভাইস চেয়ারম্যান পদে এসেছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), এবং মো. শওকত চৌধুরী এমপি (নীলফামারী)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শফিউল্লাহ শফি (চাঁদপুর), মনোয়ার আলম (কক্সবাজার), শাহ-ই-আজম (নরসিংদী), একেএম আব্দুর রউফ মানিক (রংপুর), আব্দুল হামিদ ভাষানী (ব্রাহ্মণবাড়িয়া), ফখরুল আহসান শাহজাদা (বরিশাল)।

বিভাগীয় দায়িত্বগুলো পেয়েছেন: কোষাধ্যক্ষ (দায়িত্ব) মেজর (অব.) খালেদ আখতার, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম খুশু (ঢাকা), ক্রীড়া সম্পাদক এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি), সাংস্কৃতিক সম্পাদক নিগার সুলতানা রানী (রংপুর), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাকী বেগম (ব্রাহ্মণবাড়িয়া), যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন (লক্ষ্মীপুর), শিল্প বিষয়ক সম্পাদক মো.আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা), ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মো. ইলিয়াস এমপি (কক্সবাজার), পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এইচ.এম.গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট). এনজিও বিষয়ক সম্পাদক শ্রী তরুন বসু (ঢাকা) এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবুর রহমান (খুলনা)।

যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন সাইফুল ইসলাম পিটু (ঢাকা), জাকির হোসেন মিলন (ঢাকা), আহাদ ইউ চৌধুরী শাহীন (হবিগঞ্জ), অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), ইঞ্জিনিয়ার এম.এ. সাত্তার (নরসিংদী), মো. মশিউর রহমান খান (নারায়ণগঞ্জ), শারমীন পারভীন লিজা (শরীয়তপুর), সৈয়দা পারভীন তারেক (নারায়ণগঞ্জ), মনোয়ারা তাহের মানু (ঢাকা), শ্রী সমীর গুপ্ত (বরিশাল), আহমদ শফি রুবেল (দিনাজপুর), মো. গোলাম মোস্তফা (পটুয়াখালী), মাহমুদা রহমান মুন্নি (ঢাকা) এবং এস. সালাউদ্দিন (ঢাকা)।

যুগ্ম বিভাগীয় সম্পাদক  পদে এসেছেন ৮ জন। এরা হচ্ছেন যুগ্ম প্রচার সম্পাদক শাহাদৎ কবির চৌধুরী (চাঁদপুর), যুগ্ম কৃষি সম্পাদক মো. মোস্তফা কামাল (নোয়াখালী), যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ কবির আহম্মদ সওদার (কক্সবাজার), যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  মো. সুমন আশরাফ (কুষ্টিয়া), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট মো. জহুরুল হক জহির (যশোর),  যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক মাওলানা সেকেন্দার আলী মুকুল (পিরোজপুর), যুগ্ম পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকার (বগুড়া) এবং যুগ্ম প্রাদেশিক বিষয়ক সম্পাদক এম. হাবিব উল্লাহ (মানিকগঞ্জ)।

কেন্দ্রীয় নির্বাহী সদস্যরা হচ্ছেন শাহানারা বেগম এমপি (রংপুর), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী), অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত (নরসিংদী), রাজু আহমেদ লাবলু (মানিকগঞ্জ), প্রফেসর গোলাম মোস্তফা (কুমিল্লা), মো. আরফান আলী (রাঙ্গামাটি), আলহাজ মো. বজলুর রহমান (ঢাকা), অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (নড়াইল), মো. শাহজাহান কবির (নরসিংদী), মো. মামুনুর রহিম (টাঙ্গাইল), মো. হাফিজ উদ্দিন মাস্টার (ময়মনসিংহ), মো. সাইদার রহমান বুলু (নীলফামারী), জসীম উদ্দিন চৌধুরী (ভোলা), মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট), ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী (নোয়াখালী), আলহাজ এমজি মোস্তফা (লালমনিরহাট), মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ (ঢাকা), হাজী মো. আবুল কালাম আজাদ (ঢাকা), প্রকৌশলী মো. শহীদুল ইসলাম (নরসিংদী), মনোয়ার-ই- খোদা চৌধুরী মন্টি (রাজবাড়ী), মিয়াজী মো. শহীদুল ইসলাম লিটন (ঢাকা), মো. আব্দুস সাত্তার গালিব (ঢাকা), মো. আবু সাদেক সরদার বাদল (ময়মনসিংহ), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট), মিসেস রোজী তালুকদার সিদ্দিকী (শেরপুর), ফজলে এলাহী সোহাগ (নোয়াখালী), রাগিব হাসান চৌধুরী (গাইবান্ধা), বেগম জাহানারা মুকুল (ঢাকা), ড. মেহেজুবুন্নেসা রহমান (নীলফামারী), মিসেস আনোয়ারা কবির (গাজীপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।

সুনীল শুভ রায় জানিয়েছেন, পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় (সব পদে নাম ঘোষণার পরে) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কমিটির তালিকায় ক্রমানুসারে নাম নির্ধারণ করবেন।

 /এসটিএস/টিএন/

আরও পড়ুন: ২৮ আগস্ট সাকার রায় ফাঁস মামলার রায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম