যেভাবে হত্যা করা হয় হিমাদ্রিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৬:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:৪৫

হিমাদ্রি মজুমদার হিমু চার বছর আগে কুকুর লেলিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এ লেভেলের ছাত্র হিমাদ্রি মজুমদার হিমুকে (১৮)। ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় এই ঘটনা ঘটে।

ওই দিন হিমুকে কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে বখাটেরা। এক পর্যায়ে ছাদ থেকে হিমুকে ফেলে দেয় তারা। গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যায়।

হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল। এছাড়া মাদকবিরোধী সংগঠন ‘শিকড়ের’ সঙ্গেও জড়িত ছিলেন হিমু।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন, জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ ও তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু এবং মাহবুবুল আলম। পাঁচজনেরই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আরও পড়ুন- 

'গুলশান হামলায় হাসনাতের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে'

১৫ আগস্ট জন্মদিনের কর্মসূচি বাতিল করলেন খালেদা জিয়া

/এফএস/টিএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম