‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশগুলো সহযোগিতা করছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৬, ১৬:৩০আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৬:৪১

 

আইজিপি এ কে এম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে আনার জন্য টাস্কফোর্স কাজ করছে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তবে খুনিরা যেসব দেশে অবস্থান করছেন, সংশ্লিষ্ট দেশগুলো এ বিষয়ে সহযোগিতা করছে না।

সোমবার দুপুরে জাতীয় শোকদিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ছয় খুনি এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এরা হলেন লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদ, মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, মেজর (অব.) এসএইচএমবি নূর চৌধুরী, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন খান। বাকি পাঁচ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। এরা হলেন আর্টিলারি কোরের অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত হওয়া কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার ইউনিটের অবসরপ্রাপ্ত লে. কর্নেল একেএম মহিউদ্দিন।
পলাতক ছয়জনের মধ্যে তিনজনের অবস্থান জানা গেলেও বাকি তিনজনের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় আছে। আর সাবেক রিসালদার মোসলেহ উদ্দিন খান আছেন জার্মানিতে।
দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে অ্যাক্টিভিস্টরা বলছেন, বঙ্গবন্ধুর বিচারকাজ এতটাই বিলম্বিত হয়েছে যে, পলাতক ছয় খুনি বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের নায়কদের ও তাদের সহযোগীদের সহযোগিতায় বিশ্বময় ঘুরে বেড়িয়ে আরামে জীবন কাটিয়ে দিচ্ছে।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু, তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ, ভাই, ভাগ্নে, ভাগ্নের স্ত্রীসহ ১৭ জনকে হত্যা করা হয়। বরখাস্ত হওয়া একদল সেনা সদস্যের সঙ্গে হাত মিলিয়ে চাকরিরত কিছু বিপথগামী সেনাসদস্য ওই হত্যাকাণ্ড চালায়।

/এআরআর/এবি/

আরও পড়ুন
পালিয়ে বেড়াচ্ছে ছয় খুনি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: লন্ডনে ষড়যন্ত্রের খেলায় মেতেছিলেন জিয়াউর রহমান!

বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান