বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ১৯:২৫ আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৯:২৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ আগস্টের রাতে এক অস্বাভাবিক নৈশ প্যারেডের আয়োজন করা হয়েছিল। এই প্যারেড এক টানা চার ঘণ্টা চলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করার কয়েক ঘণ্টা আগে শেষ হয়। জাতির জনকের নির্মম হত্যাকাণ্ডের মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর দেওয়া বক্তব্যে এ তথ্য উঠে এসেছে।
১৪ আগস্ট রাত ৮টায় প্যারেড শুরু হয় এবং রাত আড়াইটা পর্যন্ত এই প্যারেড চলে। সশস্ত্র বাহিনীর সদস্য এই সাক্ষী বলেন, সাধারণত রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এ ধরনের প্যারেড হয় না। অথচ সে দিন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্যারেড করার জন্য সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছিল।
এসডিএম (স্কোয়ার্ড পদমর্যাদার মার্কসম্যান) বশির প্যারেডের নির্দেশ দিয়েছিলেন। বেসামরিক পোশাকে মেজর ফারুক রহমান, মেজর মহিউদ্দিন, মেজর আহমেদ শরিফুল ইসলাম, লেফট্যানেন্ট কিসমত, লেফটেন্যান্ট নাজমুল হোসাইন আনোয়ার ও অন্য কয়েকজন প্যারেড প্রত্যক্ষ করেন।
সাক্ষী বলেন, তিনি সে সময়ে মেজর রশীদ এবং রশীদের ইউনিটের অন্য কয়েকজন কর্মকর্তাকে দেখেছিলেন। মেজর ফারুক তাদের প্রস্তুত হতে নির্দেশ দেন। তাদের বলা হয় খুবই জরুরি কাজের জন্য প্যারেড বন্ধ করে প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হলো। এরপরই মেজর ফারুক, মেজর ডালিম এবং মেজর শাহরিয়ারকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় তারা বেসামরিক পোশাকে ছিলেন।

মেজর ফারুক সেনা সদস্যদের তার নির্দেশ মেনে চলার নির্দেশনা দিয়ে বলেন, ট্যাংক কমান্ডারগণ জানেন, কোথায় ট্যাংক মোতায়েন করতে হবে। মেজর তাদেরকে আধ ঘন্টার মধ্যে মুভ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। রাত প্রায় ৪টায় মেজর ফারুক তাদের মুভ করার নির্দেশ দেন। এ সময় ফারুক এক ট্যাংকের কমান্ডার এবং লে. কিসমত অপর ট্যাংকের কমান্ডার ছিলেন।

মেজর শরিফুল হোসেন এ সময় তাকে রেডিওতে যাওয়ার নির্দেশ দেন এবং যখন তারা রেডিও স্টেশনে গিয়ে পৌঁছান, তখন শরিফ হোসেন রেডিও স্টেশনের গেটম্যানকে যে যেখানে আছে, তাদের সেখানেই থাকতে বলেন।

মেজর ডালিম একটি খোলা জিপে করে সশস্ত্র অবস্থায় ৫টা ৩০ মিনিটে সিপাহী প্রহরায় রেডিও স্টেশনে আসেন। ডালিম রেডিও স্টেশনে প্রবেশের আগে শরীফুলের সঙ্গে কথা বলছিলেন। পরে তিনি সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তা ও বেসামরিক লোকদের চেক করেন। সাক্ষীর দেওয়া জবানবন্দিতে প্রমাণিত হয়েছে, সৈন্যরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্যারেড মাঠে প্রস্তুতি নিচ্ছিল এবং ট্যাংক কমান্ডার রাত ৪ টায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে নগরীতে মুভ করে। সূত্র: বাসস।

/এফএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?