শেখ রাসেলের সাইকেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৬, ২০:৪২আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:৫৪



শেখ রাসেলের সাইকেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা সপরিবারে বঙ্গবন্ধুকে খুন করার সময় শিশু রাসেলকেও হত্যা করে। রাসেলের অতি প্রিয় দুটি সাইকেল এখনও রয়েছে ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটিতে। যে সাইকেল নিয়ে নিয়ে ব্যস্ত সময় কাটতো শেখ রাসেলের।

জানা গেছে, ১৯৬০-৬১ সালের দিকে ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। ১৯৬১ সালের ১ অক্টোবর পরিবার নিয়ে এই বাড়িতে ওঠেন বঙ্গবন্ধু। এই বাড়িতেই ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম হয় শেখ রাসেলের।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের পর এই বাড়িটি সিল করে দেয় তৎকালীন সরকার। ১৯৮১ সালের ১১ জুন পর্যন্ত বন্ধ ছিল বঙ্গবন্ধুর এই বাড়িটি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে এলে এই বাড়িটি ফিরে পান। তিনি বঙ্গবন্ধুর এ বাড়িটি নিজে ব্যবহার না করে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন জাদুঘরে রূপান্তরের জন্য। ১৯৯৪ সালের ১৪ আগস্ট ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হয়।

বাড়িটির দোতলায় উঠতেই দেখা যাবে ডাইনিং টেবিল, বঙ্গবন্ধুর শোয়ার ঘর। ডাইনিং টেবিলের পেছনে এক কোণে পড়ে আছে শেখ রাসেলের দুটি সাইকেল। একটি লাল ও অন্যটি নীল রঙের। বঙ্গবন্ধু জাদুঘর দেখতে আসা দর্শনার্থীরা ছোট রাসেলের সাইকেল, খেলনা, ছবি দেখেই প্রশ্ন করছে, কীভাবে সম্ভব এই ছোট্ট শিশুকে নির্যাতন করা! হত্যা করা!
ছোট রাসেলের সারাদিন ব্যস্ত সময় কাটতো বাড়ির ভেতরের সাইকেল চালিয়ে। শেখ রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সাইকেলের গল্প উঠে এসেছে পরিচিতজনদের কাছ থেকে। শেখ রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা লিখেছেন একটি বই। ‘শেখ রাসেল’ নামের বইটিতে উঠে এসেছে রাসেল ও তার সাইকেলের গল্প।

শেখ রাসেল
এই বইতে স্মৃতিচারণ করে শেখ হাসিনা লিখেছেন, রাসেলের একবার অ্যাকসিডেন্ট হলো। সেদিনটার কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। রাসেলের একটা ছোট মপেট মোটরসাইকেল ছিল আর একটা সাইকেলও ছিল। ও কখনও কখনও সাইকেল নিয়ে রাস্তায় চলে যেতো। পাশের বাড়ির ছেলেরা ওর সঙ্গে সাইকেল চালাতো। আদিল ও ইমরান দুই ভাই এবং রাসেল একই সঙ্গে খেলা করতো। একদিন মপেট চালাবার সময় রাসেল পড়ে যায় আর ওর পা আটকে যায় সাইকেলের পাইপে। বেশ কষ্ট করে পা বের করে। আমি বাসায় উপর তলায় জয় ও পুতুলকে নিয়ে ঘরে বসে। হঠাৎ রাসেলের কান্নার আওয়াজ পাই। ছুটে উত্তর পশ্চিমের খোলা বারান্দা চলে আসি, চিৎকার করে সকলকে ডাকি। এর মধ্যে দেখি কেউ একজন ওকে কোলে করে নিয়ে আসছে। ওর পায়ের অনেকখানি জায়গা পুড়ে গিয়ে বেশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

/সিএ/এবি/

আরও পড়ুন
শেখ হাসিনার ‘ছোট্ট রাসেল সোনা’

শেখ হাসিনা জানতে চাইলেন, ‘কেউ কি বেঁচে নেই?'

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক