জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবে এবং সকাল ১০টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, সিনিয়র সাংবাদিক কল্যাণ সাহা প্রমুখ।
বিএফইউজের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সাবেক সভাপতি ও বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য স্বপন দাশ গুপ্ত, মফিদা আকবর, সিনিয়র সাংবাদিক সুভাস চন্দ্র বাদল প্রমুখ।
ডিইউজের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা শিউলি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান বাবু, জনকলাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, নির্বাহী কমিটির সদস্য এসএম শাহজাহান মিয়া ও মঞ্জুশ্রী বিশ্বাস প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজন করা হয় রক্তদান কর্মসূচির। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রেস ক্লাব সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। যুগ্ম সম্পাদক আশরাফ আলীর রক্তদানের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।
পরে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম শহীদুল হক, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, বাসসের সহ-সম্পাদক মহিউদ্দীন কাদের প্রমুখ।
এসআইএস/এমএসএম/








