কর্ণফুলী নদীর তীর থেকে ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম জেলা প্রশাসন এই নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করতে গিয়ে বেশকিছু অবৈধ স্থাপনা চিহ্নিত করে। নদীর দুই তীর ধরে গড়ে ওঠা এসব স্থাপনা নদী দখলের পাশাপাশি দূষণও ঘটাচ্ছে।
খরস্রোতা কর্ণফুলীর মোহনাতেই চট্টগ্রাম বন্দরের অবস্থান। এ নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদসহ দূষণ বন্ধে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন পরিবেশ আন্দোলনের কর্মীরাও।
আরও পড়ুন-
মিতু হত্যা মামলার প্রধান আসামি মুছা ভারতে গ্রেফতার!
হার্ট অ্যাটাকে মারা গেছে হাতিটি, ময়নাতদন্ত ঘটনাস্থলেই
/ইউআই/এফএস/








