কারাগারের জমি চেয়ে প্রেসক্লাবের সামনে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১২:৫২আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:১০

প্রেসক্লাবের সামনে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের জন্য দেওয়ার দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়। কিন্তু, রায়সাহেব বাজার ও নয়াবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, প্রধানমন্ত্রীর দফতর থেকে হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

প্রেসক্লাবের সামনে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

তারা বলছেন, জাতীয় চার নেতার নামে চারটি হল নির্মাণসহ বঙ্গবন্ধুর নামে একটি হল নির্মাণ করা হবে।

এ প্রসঙ্গে রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জবি প্রক্টর এ নিয়ে কথা বলেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করছেন প্রক্টর

প্রসঙ্গত, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে ১ আগস্ট আন্দোলনে নামে জবির শিক্ষার্থীরা। ২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করে। কিন্তু এখনও এ বিষয়ে কোনও সাড়া মেলেনি।

/আরএআর/এসটি/টিএন/

আরও পড়ুন: বিএনপি’র নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম