জেএমবি’র চার নারী সদস্য ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৬:৪৭

গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হওয়া জেএমবির চার নারী সদস্য

‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’(জেএমবি)-র চার নারী সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জেএমবি’র ওই চার নারী সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক প্রণব কুমার হুইয়ের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওসি মো. শাহজালাল আলম। বিচারক এ আবেদনের প্রেক্ষিতে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, জঙ্গি সন্দেহে জেএমবি’র ওই চার নারী সদস্যকে রবিবার গভীর রাত থেকে সোমবার সকালের মধ্যে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজনই বেসরকারি ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এরা হচ্ছেন আকলিমা, মৌ ও মেঘলা। আর ঐশী নামে অপরজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস পাস করেছেন। এদের প্রত্যেকের কাছেই জিহাদি কার্যক্রমের নথিপত্র পাওয়া গেছে।

মঙ্গলবার র‍্যাবের  মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। পরে তাদের মিরপুর থানায় সোপর্দ করা হয়।

/এসআইটি/টিএন/

এ সংক্রান্ত আরও খবর: চার নারী জেএমবি: মানারাতের তিন, ঢামেকের এক

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম