৬৯ হাজার হজযাত্রীকে টিকিট সংগ্রহের আহ্বান মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১২:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:০৮

রাশেদ খান মেনন শুক্রবার থেকে আর কোনও হজ ফ্লাইট বাতিল হবে না। ইতোমধ্যে ৬৯ হাজার ৪৫১ জন হজ যাত্রীর ভিসা হয়ে গেছে। তাই তাদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার দুপুরে বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ধর্ম সচিব আব্দুল জলিল, বিমান সচিব এএসএম গোলাম ফারুক, হাবের সভাপতি ইব্রাহীম বাহার প্রমুখ।

রাশেদ খান মেনন বলেন, সিস্টেমগত কারণে কিছু হজ ফ্লাইটে ‍কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। যেমন এবারই প্রথম অন লাইনে নিবন্ধন, টিকিটিং এবং বাড়ি ভাড়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। যে বিষয়টির সঙ্গে বাংলাদেশ এবং সৌদি আরবের অনেকেই অভিজ্ঞ নন। ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সব সমস্যার সমাধান করেছি।

তিনি আরও বলেন, যে আটটি হজ ফ্লাইট বাতিল হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য প্রতি বিমানে একশ অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য বড় বিমানের ব্যবস্থা করেছি। একই সঙ্গে জেদ্দা এয়ারপোর্টে আরও কিছু স্লট বুকিং দেওযার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছেও আবেদন করেছি। কাজেই সংশয়ের কিছু নেই। আমাদের ওপর আস্থা রাখুন। এবছর কোনও হাজি কোনও ধরনের জটিলতায় বাংলাদেশের পড়ে থাকবে না বা তার হজ যাত্রা বাতিল হবে না।

সৌদি বিমানের হজ ফ্লাইট বাতিল হলো না কিন্তু বাংলাদেশ বিমান বাতিল হলো কে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি বিমানে টিকিং বুকিংয়ের সময় ৮০ শতাংশ টাকা পরিশোধ করতে হয়। যা বাংলাদেশ বিমানে করা হয় না। এই সুযোগে বাংলাদেশ বিমানের অনেক যাত্রী নির্দিষ্ট ফ্লাইট বাতিল করে অন্য ফ্লাইটে যাওয়ার আবেদন করে বা যায়। এজন্য সঠিক সময়ে ফ্লাইট ছাড়া সম্ভব হয় না। আর সৌদি বিমানে বুকিং বাতিল করলে টাকা ফেরত দেওয়া হয় না। তাই তারা সঠিক সময়ে ফ্লাইট ছাড়তে পারে।

তিনি আরও বলেন, এ বছর হাজি পুনঃস্থাপনে যে জটিলতা তৈরি হয়েছিল তা ইতোমধ্যেই কেটে গেছে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম