সবার জন্য উচ্চশিক্ষা উন্মুক্ত: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৪:৪১আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৪:৪৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে। কিন্তু উচ্চশিক্ষা গ্রহণে সবাই সুযোগ পাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সবার জন্য উচ্চশিক্ষা উন্মুক্ত।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশের পর  সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,  ‘দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা পর্যাপ্ত রয়েছে। এখন একজন শিক্ষার্থীকেও আসন সংকটের কারণে বসে থাকতে হবে না।এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কোনও চিন্তা করা লাগবে না।’  
পাবলিক পরীক্ষা এখন নকলমুক্ত দাবি করে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘দেশের পাবলিক পরীক্ষাগুলোতে চিরতরে প্রশ্ন ফাঁস বন্ধ ও নকলমুক্ত করতে সক্ষম হয়েছি।’

গত বছরের তুলনায় ফলাফল ভালো হওয়ার কারণ হিসেবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সরকার চেষ্টা করছে ফলাফল ভালো করতে, সমাজের শিক্ষা সচেতন মানুষ গড়ে তুলতে। অভিভাবক ও শিক্ষার্থীরা আগের তুলনায় আরও সচেতন হয়েছে। ফলে এবার  শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।’

উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসেনও উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৭৪.৭০%

/আরএআর/এসআই/সিএ/জেএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম