‘রাজনৈতিক সংঘাত ছিল না, তাই ফল ভালো’

রশিদ আল রুহানী
১৮ আগস্ট ২০১৬, ১৭:৪৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:৫০

ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, ড. কাজী খলিকুজ্জামান আহমেদ এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম গত বছরের তুলনায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বৃদ্ধি পেয়েছে। কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষাবিদরা বলছেন, দেশের রাজনৈতিক সংঘাত না থাকায় এইচএসসি পরীক্ষার ফল ভালো করেছে শিক্ষার্থীরা। তারা বলেন, নিয়মিত স্কুল-কলেজ খোলা ছিল, শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেনি।

উল্লেখ্য, এ বছর মোট পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। যা গত বছর ছিল ৬৯.৬০ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। যা গত বছর ছিল ৪২ হাজার ৮৯৫ জন। জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫ হাজার ৩ ৮২ জন।

রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকাকে পাসের হার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছরের তুলনায় এ বছর দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল। এবছর অনাকাঙ্খিত কারণে কোনও কলেজ বন্ধ রাখতে হয়নি। ছেলে-মেয়েরা ঠিকমত পড়াশোনা করেছে।

তিনি আরও বলেন, এছাড়াও আরও কিছু কারণ আছে। যেমন, এখন অভিভাবকরা ক্রমেই সচেতন হয়ে উঠছেন। তারা তাদের সন্তানকে প্রতিযোগিতায় ভালো অবস্থানে রাখার চেষ্টা করেন। ফলে ছাত্ররা ভালো ফলাফল করছে।

অর্থনীতিবিদ ও শিক্ষানীতি সংশ্লিষ্ট ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এবছর শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়েছে। তারা আরও সচেতন হচ্ছে। প্রশ্নের মানও আগের চেয়ে ভালো। ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। তিনি আরও বলেন, দেশে এবার অবশ্য রাজনৈতিক অস্থিরতা ছিল না। ফলে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে বাঁধাপ্রাপ্ত হয়নি।

ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন মনে করেন,দেশের রাজনৈতিক পরিস্থিতি ইতিবাচক ছিল বলেই ভালো ফলাফল এসেছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, যতই দিন যাচ্ছে ততই দেশের সাধারণ মানুষ শিক্ষা সচেতন হয়ে উঠছেন। তাছাড়া, আগের তুলনায় শিক্ষায় বিনিয়োগও বেড়েছে। ফলে পাসের হার বৃদ্ধি পাওয়া উচিত। আর সেটাই হয়েছে। তবে মান কতখানি বৃদ্ধি পেয়েছে সেটা দেখা দরকার।

তিনি আরও বলেন, এবছরও পরীক্ষা চলাকালীন কিছু কিছু রাজনৈতিক সমস্যা ছিল। তবে সেট ছেলে-মেয়েরা কাটিয়ে উঠতে পেরেছে।

আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের জিপিএ ৫ পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক সাইদুল ইসলাম বলেন, আমার ছেলে যখন এসএসসসি পরীক্ষা দিয়েছিল তখনও দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তবে এইচএসসি পরীক্ষাটি খুব সুষ্ঠভাবেই সম্পন্ন করতে পেরেছিল। ফলে সে এবার ভালো ফলাফল করেছে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, এবার শিক্ষক, শিক্ষার্থী,  অভিভাবকসহ সবাই শিক্ষার প্রতি সচেতন হয়েছেন। ফলে আমরা এবার আগের তুলনায় অনেক ভালো ফল পেয়েছি।

/আরএআর/ এমএসএম/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম