পাসে এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ পিছিয়ে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৭:৪০আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:০৩

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে  এবার পাসে এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়া ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মেয়েরা।

ভিকারুননিসা  কলেজের পাস করা ছাত্রীদের উচ্ছ্বাস এবছর মোট ৩২ হাজার ৩৮১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২৫ হাজার ৮৯৫।  সুতরাং৬ হাজার ৪৮৬ জন ছেলে জিপিএ-৫ বেশি পেয়েছে।
অন্যদিকে ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ।
তবে আটটি সাধারণ বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যাই বেশি। এবছর ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর আটটি সাধারণ বোর্ডে পাশের হার ৭২.৪৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৫.৮৪ শতাংশ। বৃদ্ধি পেয়েছে ৬.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে, ৪৮ হাজার ৯৫০ জন। গত বছর পেয়েছিল ৩৪ হাজার ৭২১ জন। জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪ হাজার ২২৯ জন।
আরএআর/সিএ/জেএ/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম