উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের মোট শতভাগ পাস করেছে ৮৪৮টি প্রতিষ্ঠান। তার মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করে শীর্ষে অবস্থান করছে। আর বরিশাল শিক্ষা বোর্ডে মাত্র ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে সর্বনিম্নে অবস্থান করছে।
এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের ১৫৮টি, দিনাজপুর ১১টি, কুমিল্লা ৮টি, রাজশাহী ১৮টি, যশোর ১৩টি, সিলেট ৫টি, চট্টগ্রাম ৫টি এবং ঢাকা বোর্ডে মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে সবাই ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডের রয়েছে ৩টি, যশোরের ১টি, দিনাজপুরের ৮টি, মাদ্রাসার ৫টি এবং রাজশাহীর ৮টি। সর্বমোট ২৫ টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
/আরএআর/এসএনএইচ/








