‘মনে করেছিলাম নিভিয়ে ফেলবে, বাড়লো কেন বুঝলাম না’

আমানুর রহমান রনি
২১ আগস্ট ২০১৬, ১৫:০৩আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৫:৪৩

বসুন্ধরায় আগুন রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা বিস্ময় প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীদের কয়েকজন। বারবার কেন আগুণ লাগে এই প্রশ্ন যেমন উঠেছে, আবার অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নতমানের হওয়ার পরও আগুন কেন বাড়লো সেই প্রশ্ন করেছেন ঘটনাস্থলের উপস্থিত অনেকেই। বসুন্ধরায় আগুন

লেবেল ৬ এর ই-ব্লকের ফোন ল্যান্ড দোকানের মালিক দ্বিন মোহাম্মদ বলেছেন,  সকাল ১১টার দিকে আগুনের কথা শুনে সি-ব্লকে যাই। সেখানে গিয়ে ছোট আগুন দেখতে পাই। বসুন্ধরার আগুন নির্বপক ব্যবস্থা ভালো। মনে করছি নিভিয়ে ফেলবে। কিন্তু তারপর আরও বাড়ল। কিছু বুঝলাম না। বসুন্ধরায় আগুন

লেবেল ৫ এর সি ব্লকের চশমার দোকান আই ভিলা'র মালিক আসলাম বলেন, আগুন লাগার পর আমরা দৌড়ে নিচে নেমে আসি। এসময় নামতে গিয়ে অনেকে আহত হয়েছে।

লেভেল ৬ এর বি ব্লকের মাহি মোবাইল এ টু জেড'র মালিক শাহাদৎ বাংলা টিব্রিউনকে বলেন, সকাল ১১ টা ১০ মিনিটে আমার কর্মচারী ফোন দেয়। এরপর আমি সাড়ে ১১ টার দিকে এখানে আসি। আমাকে পুলিশ ভেতরে ঢুকতে দেয়নি। আমার প্রায় ৪০ লাখ টাকার মোবাইল রয়েছে। এ ব্লকে আমার আরও একটি দোকান রয়েছে। শুক্রবারের বিক্রির নগদ টাকাও রয়েছে। কিছু বের করতে পারনি।

ফায়ার ডিজি বি. জে. আহম্মদ আলী খান বলেছেন, আট থেকে নয়জন উদ্ধার করেছি। এখনও তিনজন লোক আছে তাদের উদ্ধারে কাজ করছি। প্রথমে ছয়টি ইউনিট পরে আরও দশটি ইউনিট যোগ দেয়। ছয়তলার সিলিংয়ে আগুন লেগেছে। ভেতরে ধোঁয়ার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। বসুন্ধরা সিটিতে আগুন

আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, ‘বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে।’

ছবি: নাসিরুল ইসলাম।

আরও পড়ুন- বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে: আনিসুল হক

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম