ছবিতে বসুন্ধরায় আগুন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ১৫:৫৭আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৬:০৩

রাজধানীর পান্থপথে অবস্থিত শপিং মল বসুন্ধরা সিটির লেভেল-৬ এর সি ব্লকে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পরপর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো শপিং মল। মার্কেটের বাইরেও ধোঁয়া ছেয়ে গেছে।

ঘটনার পর পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে এসেছে। শুরুতে পানির ব্যবস্থা নিয়ে সমস্যা দেখা দিলেও পরে ওয়াসার সহযোগিতায় সে সমস্যা কাটিয়ে ওঠা গেছে বলেও জানা গেছে। তারপরেও উদ্ধারকারী দলের সদস্যরা ধোঁয়ার কারণে ৬ তলায় এখনও ঢুকতে পারেনি। ভবনের বেশ কয়েকটি গ্লাস খুলে দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউনের ক্যামেরা পারসন নাসিরুল ইসলামের তোলা ছবিতে বসুন্ধরা সিটিতে আগুন ও নেভানোর তৎপরতার কিছু ছবি:

আগুনের ছবি তুলতে গিয়েও ধোঁয়ার কারণে টিকতে পারছেন না গণমাধ্যমকর্মীরা

উৎসুক জনতার ভিড়

উদ্ধার তৎপরতায় অংশ নিতে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা

ধোঁয়ায় কাহিল অবস্থা ভবনের নিরাপত্তা কর্মীরাও

বসুন্ধরা সিটিতে আগুন বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী

বসুন্ধরা সিটির আকাশে ধোঁয়া

বসুন্ধরা সিটির এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ভবনে ঢুকছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম