‘বসুন্ধরায় নাশকতার বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ১৯:২০আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২০:২১

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুনের ঘটনায় নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ। রবিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি একথা জানান।

ধোঁয়ায় কাহিল অবস্থা ভবনের নিরাপত্তা কর্মীরাও হান্নান আজাদ বলেন, এটা নাশকতার আগুন কিনা সে সন্দেহ আমরা উড়িয়ে দিচ্ছি না। যেহেতু বসুন্ধরা ও যমুনার শপিং মলে নাশকতার হুমকি দেওয়া হয়েছিল তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগেও নাশকতার বিষয়ে আমাদের সতর্ক করা হয়েছিলো। এই আগুন সেই নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দোকান মালিক সমিতির এই সভাপতি আরও জানান, আগুন ছোট হলেও ধোঁয়া অনেক বেশি হয়েছে। আগুনের ঘটনায় বসুন্ধরা শপিংমল কর্তৃপক্ষের গাফিলতি আমরা পাইনি। তারা প্রথম থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে গেছেন। এসময় মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, কারও উদগ্রীব হওয়ার কারণ নেই। এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বসুন্ধরা সিটি শপিংমলের ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন ছোট হলেও ধোঁয়া বেশি হয়েছে। ছয়তলার সি ব্লকে যেখানে আগুন লেগেছে সেখানে ১০০টি দোকান রয়েছে। তবে আগুনে মাত্র ৭-৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বুধবার নাগাদ মার্কেট খুলে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

/এআরআর/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম