ট্রাইব্যুনাল সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের চিঠি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১১:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৬:৩৮

আইসিটি

পুরনো হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছন। তিনি জানান, ‘আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে আইনমন্ত্রী বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।’

চিঠিতে আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় পুরনো হাইকোর্ট ভবন থেক ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন কৌঁসুলি জিয়াদ আল মালুম।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠি চিঠির বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু শুনিনি। সোমবার পর্যন্ত আমি কোনও চিঠি পাইনি।’

ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঢাকার বাইরে। প্রসিকিউশন অফিসে চিঠির এসে থাকলেও আমি জানি না। তবে শুনেছি ৩১ অক্টোবরের মধ্যে আমাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন পুরাতন হাইকোর্ট ভবনেই কার্যক্রম চলে আসছে। এখানেই প্রসিকিউটর ও ডিফেন্স আইনজীবীদের জন্য অফিস বরাদ্দও রয়েছে।

আরও পড়ুন: মৌসুমীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল সন্দেহভাজন জঙ্গিদের

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান