বসুন্ধরা সিটি খুলতে আরও সাত থেকে ১০ দিন লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৫:০১আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:০১

বসুন্ধরা সিটিতে আগুন রাজধানীর ‘বসুন্ধরা সিটি’ বিপণিকেন্দ্র খুলে দিতে আরও সাত থেকে ১০ দিন সময় লাগবে। বসুন্ধরা সিটির ইনচার্জ পিআইএম লতিফুল হোসাইন মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। রবিবার আগুন লাগার পর থেকে বিপণিকেন্দ্রটি বন্ধ রয়েছে।

লতিফুল হোসাইন জানান, মার্কেটের লেভেল-৬’এর শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সপ্তম তলার কিছু দোকানও। তিনি জানান, মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস বিপণিকেন্দ্রটি তাদের কাছে হস্তান্তর করেছে। তিনি জানান, দোকান মালিকদের আস্তে আস্তে মার্কেটে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বসুন্ধরা সিটিতে নিয়মিত আগুনের মহড়া হয় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১৪ সালে একবার করেছি। ২০১৫ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে করা সম্ভব হয়নি। ২০১৬ সালেও সুযোগ আসেনি।’

দোকান মালিক সমিতির সভাপতি এমএ হান্নান আজাদ বলেন, আগুন লাগার পেছনে বসুন্ধরা গ্রুপের কোনও গাফিলতি নেই।

/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

কুবি’র পাশে ছাত্রীনিবাসে বিস্ফোরণ, ঝলসে গেছে এক ছাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম