ফ্লাইট ডাটা বিনিময় নিয়ে আয়াটা ও বিমান বাংলাদেশ-এর চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৭:১১আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স ও ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন-এর (আয়াটা) মধ্যে ফ্লাইট ডাটা বিনিময় নিয়ে চুক্তি সই হয়েছে। সোমবার বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এ চুক্তি হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ।

বিমান বাংলাদেশ জানায়, এ চুক্তির ফলে বিমান বাংলাদেশ বিশ্বব্যাপী ফ্লাইটের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে যুক্ত হলো। এটি হবে এফডিএক্স প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট-সংক্রান্ত তথ্য একটি তথ্য-ভাণ্ডারে জমা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান পরিচালনা বোর্ড চেয়ারম্যান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারী

২০১১ সাল থেকে বিমানে ফ্লাইট ডাটা মনিটরিং প্রোগ্রাম চালু হয়। এটি চালুর ফলে উড্ডয়নকালীন নিয়ম বিচ্যুতি, যেটি ২০১১ সালে ৮ শতাংশ ছিল, সেটি ২০১৫ সালে ২ শতাংশে নেমে এসেছে। এটি বিমানের ফ্লাইট সেফটির উল্লেখযোগ্য অগ্রগতি।

/সিএ/এআরএল/

আরও পড়ুন: ব্যাংক খাতে এখন খেলাপি ঋণ ১০.৬ শতাংশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম