সড়ক অবরোধ করে জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১২:০৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১২:০৭

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বুধাবার সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে কয়েক হাজার শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রাজধানীর পুরানা পল্টনে অবস্থান করছিল। তারা মিছিল নিয়ে প্রেসক্লাসের দিকে আসার চেষ্টা করছেন।

সোমবার দেওয়া ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার আবারও মাঠে নেমেছে তারা।

রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা রাস্তায় অবস্থান নেওয়ায় জনসন রোড এবং আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।’

ঘটনাস্থানে প্রায় কয়েক’শ পুলিশ অবস্থান করছেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাশকতা ঠেকাতে আমরা অবস্থান নিয়েছি।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ‘আন্দোলনে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আন্দোলন নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা বিশৃঙ্খলা করছে।’

ছাত্রলীগের এক কর্মী রুহুল আমীন নামে এক ছাত্রের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় সে আহত হয়েছে বলে অভিযোড় পাওয়া গেছে। রুহুল আমীন মাথায় আঘাত পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলেও জানায় শিক্ষার্থীরা।

২ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাজিম উদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা। জমি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল। নতুন করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে থেকে জবির ১১টি হল দখল করে আছে প্রভাবশালীরা। বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার শুরুর পর ২০০৯ সালে হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১১ ও ২০১৪ সালে দুটি হল উদ্ধার হয়। তবে সেগুলোর সংস্কার নিয়ে কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নেই।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম