গুলশান হামলা মামলায় হাসনাত করিমের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৩:৩৯আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৩:৩৯

হাসনাত করিম গুলশান হামলা মামলায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ আদেশ দেন।

হাসনাতের আইনজীবী শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২২ আগস্ট হাসনাত করিমকে আদালতে পাঠায় পুলিশ। ওই দিনই হাসনাতের জামিন আবেদন করা হয়। বিচারক আজ  বুধবার (২৪ আগস্ট) জামিন শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই দ্বিতীয় দফায় আদালত তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন- 

চাপে থাকলেও রামপাল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ঢাকা আসছেন

/এসআইটি/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম