নোজ হুইলে আগুন, দুর্ঘটনার কবলে রিজেন্ট এয়ারের বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৪:০২আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৪:২৩

নোজ হুইলে আগুন, দুর্ঘটনার কবলে রিজেন্ট এয়ারের বিমান

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় নোজ হুইলে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর ইমারজেন্সি দরজা দিয়ে যাত্রীদের বের করে আনার সময় হুড়োহুড়িতে এক নারী যাত্রী আহত হয়েছেন। তার নাম রোজি ইসলাম। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হাসান।

এ দুর্ঘটনার ফলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা পৌনে ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমনাটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নোজ হুইলে সমস্যা দেখা দেয়। এছাড়া বিমানটির পেছনের অংশের ডান দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনা কবলিত বিমানটির উড্ডয়ন তাত্ক্ষণিক বাতিল করা হয়। পরে বিমান বাহিনীর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার অপারেশন অ্যান্ড প্লানিং মোস্তাফিজুর রহমান বলেন, ‘রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নোজ হুইলে সমস্যা দেখা দেয়। উড্ডয়ন বাতিল করে পাইলট বিমানটিকে রানওয়ের ওপর দাঁড় করান। ফলে প্রায় ১ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। বিষয়টি তদন্ত করা হবে।’

/সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম