ঢামেক হাসপাতাল ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ০৯:০৬আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ০৯:১০

ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ১০ তলা ভবনের সপ্তম তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম সোহান (২০)। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হোসেন চাঁদপুরের শাহারাস্তী থানার পুলকিলা গ্রামের শাহাতাদ হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে গত মঙ্গলবার (২৩ আগস্ট) ঢামেক হাসপাতালের ৭০১নং ওয়ার্ডে ২৯নং বেডে ভর্তি করা হয় সোহানকে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সোহান ওই ওয়ার্ডের বারান্দা দিয়ে নিচে লাফিয়ে পড়ে। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করার পর ভোর বেলায় জানতে পারে হাসপাতালের ওই ভবনের নিচে একজন পড়ে আছে। পরে তারা নিচে নেমে সোহানের লাশ শনাক্ত করে।

এদিকে হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা লাশ দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। তাদের সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখ হয়েছে।

আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংলিশ ক্রিকেট দল

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম