'আবাসিক এলাকা থেকে রাজনৈতিক দলগুলোর কার্যালয় উচ্ছেদ করতে পারবেন?'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ১৩:০৭আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৩:১৩

বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল 'আবাসিক এলাকা থেকে কেবল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সরানোর কথা বলার আগে আরও কিছু বিষয়ে নজর দেওয়া উচিত। গুলশান, ধানমণ্ডি, বারিধারা এলাকায় যেসব রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে সেগুলো উচ্ছেদ করতে পারবেন?'- বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নগর পরিকল্পনা: উচ্ছেদ অভিযান, এরপর কী’ বিষয়ক বৈঠকিতে আলোচকদের উদ্দেশে এ প্রশ্ন করেন বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

তিনি বলেন, 'এছাড়াও এসব এলাকাতেই ঢাকার সবচেয়ে বড় বড় ক্লাবগুলো অবস্থিত। এমনকি পরিবেশবাদীদের অফিসগুলোও অনেকক্ষেত্রে আবাসিক এলাকায়। সেক্ষেত্রে সেগুলো আওতার বাইরে থাকবে নাকি ব্যবস্থা নেওয়া হবে?'

তিনি আরও বলেন, 'খেয়াল করে দেখবেন আমাদের রাজধানী শহর উত্তর থেকে দক্ষিণমুখী। বিশ্ববিদ্যালয়, সেনানিবাস এলাকাতো সরিয়ে দেওয়া যাবে না। এর মধ্য দিয়ে পরিকল্পনা অনুযায়ী ট্রাফিক সামলানোর কোনও বিকল্প নেই।'

মিথিলা ফারজানার সঞ্চালনায় ‘নগর পরিকল্পনা, উচ্ছেদ অভিযান, এরপর কী’ শীর্ষক এই বৈঠকিতে অংশ নেন আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ কাজী এম আরিফ, সাউথ ব্রিজ স্কুলের প্রিন্সিপাল জিনাত চৌধুরী, কোরিয়ান চেইন রেস্তোরাঁ বি বি কিউয়ের প্রধান আশরাফ উদ-দৌলা, উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ, সাংবাদিক কাশেম হুমায়ুন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

/ইউআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম