তরুণদের কাজে লাগাতে পারলে জঙ্গিবাদের দিকে যাবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৭:১৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৭:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের কাজে লাগাতে পারলে তাদের কেউ আর সন্ত্রাস-জঙ্গিবাদের দিকে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দেশে কর্মক্ষম যুবক আছে। সস্তায় এখানে শ্রম পাওয়া যায়। আমরা বিদেশিদেরও এখন আমাদের বিশাল তরুণ কর্মশক্তির কথা বলি। এই তরুণদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে। রবিবার (২৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বকত্তব্যে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বলেন, পণ্যের চাহিদা বিশ্লেষণ করে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজতে হবে। পণ্য বহুমুখীকরণ করতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যত বেশি ব্যবসা হবে, যত বেশি রফতানি হবে তত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো লাভবান হবে, আমাদের দেশের সম্পদ বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে।

নতুন বাজার খোঁজা ও পণ্য বহুমুখী করণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন নতুন বাজার খুঁজে বের করুন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা রয়েছে। তাদের চাহিদার পরিবর্তন হচ্ছে। আমাদের নতুন নতুন দেশে ও পণ্যের বাজার খুঁজে বের করতে হবে। চাহিদা অনুযায়ী পণ্য বহুমুখীকরণ করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নতুন বাজার সৃষ্টিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ব্যবসা-বাণিজ্যের প্রসারে যা-যা দরকার সরকার তার সব করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা ব্যবসায়ের জন্য ক্ষমতায় আসিনি। ব্যবসায়ীরা ব্যবসা করবেন। আমরা ব্যবসা করব না। আমাদের লক্ষ্য ব্যবসায়ের সুন্দর পরিবেশ তৈরি করা। ব্যবসায়ীদের সব রকমের সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য কাজ করছি, যেন তারা দেশের অর্থনীতিকে এগিয়ে নেন। দেশজ কাঁচামাল নির্ভর শিল্পের ওপর গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী।

ব্যবসা-বাণিজ্যে উদার নীতিমালা গ্রহণ, গত সাত বছরে প্রায় ২১ হাজার কোটি টাকা নগদ সহায়তা প্রদান, ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, ঋণ সুবিধা, মুন্সীগঞ্জ জেলার বাউশিয়াতে প্রায় ৫৩১ একর জমির ওপর একটি অত্যাধুনিক গার্মেন্স শিল্প পার্ক নির্মাণ, আইটি পার্ক নির্মাণ, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে অনুস্বাক্ষর, খাদ্যদ্রব্যে ফরমালিনের ব্যবহার রোধকল্পে বাণিজ্য মন্ত্রণালয় ফরমালিন কন্ট্রোল অ্যাক্ট, ২০১৫ প্রণয়ন, বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় বিদেশে ১৯৬টি আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়া, অবকাঠামো উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফরেনকারেন্সি অ্যাকাউন্ট খোলার সুযোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন আর বিদেশে টাকা গুঁজে রাখতে হবে না। বিদেশ থেকে যে পরিমাণ টাকা আনবেন ব্যবসার জন্য, সে পরিমাণ টাকা নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন হুন্ডি বা জঙ্গি অর্থায়নে টাকা আনা নেওয়া করতে না পারে।

আরও পড়তে পারেন: বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না: শিক্ষামন্ত্রী

/পিএইচসি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম