শেখ হাসিনাকে কেরি

আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৯:৪১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:৫২

জন কেরি ও শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পলাতকদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তাব করেছেন। আর এর জবাবে কেরি বলেছেন, ‘আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের পর্যালোচনার মধ্যে রয়েছে।’

সোমবার দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কেরির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের ব্যাপারে তথ্যের আদান প্রদান করতে আগ্রহী। আমরা বাংলাদেশের সঙ্গে তথ্যের আদান-প্রদান করতে চাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে। এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।’

বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফেরত আনার ব্যাপারে কেরির কাছে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে কেরি বলেন,‘আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের পর্যালোচনার মধ্যে রয়েছে।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে পলাতক আছেন। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রক্ষা করে আসছে।

/এআরএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম