ঈদুল আজহায় ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, জনগণের সহযোগিতায় গত বছর ৭২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি।এ বছর আমাদের প্রস্তুতি আরও জোরালো। নগরবাসীর সহযোগিতায় আমরা ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা শহরকে পরিষ্কার করতে পারবো। এ জন্য তিনি সিটি করপোরেশন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
জাতীয় শোক দিবস উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মেয়র একথা বলেন। রবিবার পুরনো ঢাকার ৪৩ নম্বর ওয়ার্ডের লালকুঠি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
/ওএফ/টিএন/








