
যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর করা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কখনই কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী একথা বলেন।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করে যান। এ সময় মীর কাসেমের রায় কার্যকর করা নিয়ে কোনও মন্তব্য করেছেন কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি বলছি, আপনারা খেয়াল করে শুনুন। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কখনও কোনও মন্তব্য করেনি।’
/এসআই/এসটি/








